তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল, শনিবার, পাঁচ দিনের সরকারি সফর শেষে তুরস্কে ফিরেছেন। গতাল শনিবার (২৫ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)-এর যাচাইকৃত ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তুরস্কে পৌঁছে সেনাপ্রধান দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন। সফরকালে সেনাপ্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলের, তুরস্কের চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল সেলজুক বায়রাক্তারোগলু, তুরস্কের স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা (এসএসবি)-এর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তুরস্কের স্থলবাহিনীর সদর দপ্তর পরিদর্শনের সময় সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
আরও বলা হয় যে, এই সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন। এগুলোর মধ্যে ASISGuard, TÜSİŞ, MKE, ŞERİLMAZ, STM, ROKETSAN, ASELSAN এবং BAYKAR উল্লেখযোগ্য।
সফরকালে তাকে এই প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন (R&D), অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধানের এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে এবং প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

