প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইট ছোড়ার ভিডিও ভাইরাল

Untitled design (76)

বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর সেতুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের দিকে ইটের মতো দেখতে একটি বস্তু ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশ মনে করছে, গাড়িবহরের গাড়িগুলোর চাকায় লেগে ইটটি হয়তো ছিটকে পড়েছে।
গতকাল সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা ৪৬ মিনিটে প্রধানমন্ত্রী দক্ষিণ সফরে বরিশালের উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর সেতু বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বিএনপি নেতা ও কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় হঠাৎ নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে পাথরের মতো দেখতে একটি বস্তু এসে লাগে। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর স্বাভাবিকভাবেই সেখান থেকে চলে যায়।
এ প্রসঙ্গে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “আমরা মনে করছি, কনভয়ের গাড়িটির চাকা থেকে ইটটি আলগা হয়ে পড়ে থাকতে পারে। তা সত্ত্বেও আমাদের তদন্ত চলছে।”

Description of image