হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

Untitled design - 2026-07-11T104844.321

যুক্তরাষ্ট্র ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, গতকাল শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে মার্কিন কর্মকর্তারা এই আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, মার্কিন কর্মকর্তারা গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। এতে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করে একটি বিবৃতি জারি করতে এবং বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ করার দাবি জানানো হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, হরমুজ প্রণালী নিয়ে লড়াই সত্ত্বেও হোয়াইট হাউস দুই পক্ষের মধ্যকার আলোচনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছেন যে, তেহরান দাবি করেছে, কট্টরপন্থীদের একটি ‘বিপথগামী’ গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনা বানচাল করার চেষ্টা করছে।

Description of image