খামেনেইয়ের জানাজায় অংশগ্রহণকারী ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

Untitled design (23)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনেইয়ের জানাজায় অংশগ্রহণকারী ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না, কারণ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার জন্য লোক প্রয়োজন। ইরান ইন্টারন্যাশনাল আজ রবিবার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে, খামেনেইয়ের শেষ বিদায় অনুষ্ঠানের পর ১১ জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, আয়াতুল্লাহ খামেনেইয়ের ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের পরিবর্তে তেহরান, কোম এবং মাশহাদে তাঁর জানাজায় জ্যেষ্ঠ আলেমগণ নামাজে ইমামতি করবেন। এখন পর্যন্ত মোজতবা খামেনেই বা তাঁর কোনো ভাই কোনো অনুষ্ঠানেই যোগ দেননি। খামেনেই পরিবারের প্রতিনিধি হিসেবে মোজতবা খামেনেইয়ের শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ আদেল উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার তেহরানের গ্র্যান্ড মসজিদে আয়াতুল্লাহ খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন। গত শুক্রবারের জানাজায় কোনো বিশ্বনেতা উপস্থিত না থাকলেও বিদেশি অতিথিরা যোগ দিয়েছিলেন।

Description of image