শৈলকুপায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

Untitled design (22)

ঝিনাইদহের শৈলকুপায় একটি মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গতকাল শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে ঘটে।
স্থানীয়রা জানান, উত্তর মির্জাপুর গ্রামের জামা মসজিদের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই ইস্যুতে শনিবার রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে বয়স্ক মুসল্লিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

Description of image