গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ

Untitled design (21)

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার ওপর চলমান নিষেধাজ্ঞার প্রতিবাদে সুইডেনে ইসরায়েলের বিরুদ্ধে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শত শত বিক্ষোভকারী অংশ নেন। আজ রবিবার (৫ জুলাই) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে ওডেনপ্লান স্কোয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে লেখা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। তারা সুইডেন সরকারকে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে এবং অবিলম্বে দেশটিতে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা গণমাধ্যমকে বলেন, গাজায় যা ঘটছে তা কোনো সংঘাত নয়, বরং একটি গণহত্যা এবং জাতিগত নির্মূল অভিযান।

Description of image