বেলজিয়ামে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু
বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। পুলিশ আজ বুধবার (১ জুলাই) জানিয়েছে, শহরের লিঙ্কওভার এলাকার একটি ১০ তলা আবাসিক ভবনের অষ্টম তলায় আগুন লাগে। ভবনটিতে ২০০ জনেরও বেশি মানুষ বাস করতেন।
আগুন লাগার পর পুরো ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আশেপাশের বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখতে বলা হয়েছে। প্রয়োজনে ভেন্টিলেশন বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ঘন ধোঁয়া থেকে বাঁচতে তার বারান্দা থেকে পাশের ফ্ল্যাটের জানালা দিয়ে প্রবেশ করছেন।
দমকল বাহিনী প্রতিকূল পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ, জরুরি পরিষেবা এবং একটি বিশেষ ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে।

সূত্র: এপি, বিবিসি
