রাজবাড়ীতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

Untitled design (92)

রাজবাড়ীর কালুখালীতে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খাগজানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সজ্জত দুর্ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত চালকের পরিচয় এখনও জানা যায়নি। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Description of image