বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করল ভারত

Untitled design - 2026-06-25T152134.422

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। ২৮ জুন থেকে আবেদন করা যাবে। ভিসা দেওয়া শুরু হবে ১ জুলাই থেকে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্রে (আইভ্যাক) বাংলাদেশ রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করে পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, পর্যটন ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাও পাওয়া যাবে। এবং রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ঢাকা—এই ৫টি ভিসা কেন্দ্র খোলা থাকবে। পরবর্তীতে ভিসা কেন্দ্রগুলো আরও সম্প্রসারিত করা হবে। ভিসা কেন্দ্রগুলো থেকে মেডিকেল ভিসা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হবে। এদিকে, ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Description of image