বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

Untitled design - 2026-06-25T151706.945

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন যে, পরিবেশ রক্ষায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের সব সরকারি কার্যক্রম ঢাকা-কেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূষণ প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ১২টি উপকূলীয় জেলার ৪০টি উপজেলায় ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক’ ব্যবহার বন্ধ করতে একটি তিন বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের সহায়তায় সরকার ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ এবং উৎপাদন ৩০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি আরও উল্লেখ করেন, কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাজধানীর আমিন বাজারে একটি প্ল্যান্ট বাস্তবায়ন করা হচ্ছে।

Description of image