লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যা; অভিযুক্তকে মারধর

Untitled design - 2026-06-25T152704.578

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পরিবারের আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা এক অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাংপার এলাকায়। নিহতরা হলেন শাহিনুর বেগম, তার মেয়ে সাইমা বেগম ও শিল্পা বেগম। গুরুতর আহত ইকরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহতদের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। তারা রায়পুরের গাংপার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনার পর স্থানীয় জনতা এক যুবককে আটক করে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Description of image