নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Untitled design - 2026-06-22T153604.651

টাঙ্গাইলের সখিপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার দুই দিন পর সেনজুতি রানী সরকার (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
আজ সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেনজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা পরিষদের মাঠে খেলার পর সেনজুতি বাড়ি ফেরেনি। পরে তার খোঁজ চেয়ে পরিবার এলাকাটিতে তল্লাশি চালায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর আজ সকালে স্থানীয় লোকজন উপজেলা পরিষদের পুকুরে সেনজুতির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সখিপুর থানার ভারপ্রাপ্ত ওসি হেলাল উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Description of image