যখন আমি জেলে ছিলাম, হানজালা তখন ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বিড়ালের মতো বসে ছিল: রাশেদ

Untitled design - 2026-06-22T122746.306

বিএনপি নেতা রাশেদ খান মাদারীপুর-১ আসনের সাংসদ পীরজাদা সাঈদ উদ্দিন আহমেদ হানজালার কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন, কিন্তু বর্তমানে নিজেকে আন্দোলনের সমর্থক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।
আজ সোমবার (২২ জুন) রাশেদ খান তার পোস্টে বলেন, “যে হানজালা আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে চলত, সে এখন বাঘের সঙ্গে চিড়িয়াখানায় থাকতে চায়। যারা গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছিল, ‘আমরা আন্দোলনে নেই’, তারাই এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে জাহির করছে।” তিনি আরও দাবি করেন যে, ৫ আগস্টের আগে হানজালা কোনো আন্দোলনপন্থী অবস্থান দেখাননি। তার ভাষায়, ‘৫ আগস্টের আগে এই বিপ্লবীর গর্জন আমি কখনো শুনিনি। তারপর সে স্বরাষ্ট্রমন্ত্রীর সোফায় বিড়ালের মতো বসত।’
বিএনপি নেতা আরও বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের পর উড়ে আসা বসন্তের কোকিল নই। যখন এই দুদিনের বৈরাগীরা ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হাজির হতো, আমরা আদালতে হাজির হতাম। যখন তারা শেখ হাসিনা স্লোগান দিত, আমরা প্রশ্ন তুলতাম – এটা কি তার বাবার রাষ্ট্র? সেই কারণেই আমি জেল খেটেছি।’
পোস্টের শেষ অংশে রাশেদ খান অভিযোগ করেন যে, বর্তমানে কিছু লোক বিএনপি কর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘এই নরখাদক বৈরাগীরা যদি হায়েনা হতে চায়, হায়েনাদের থামানোর ওষুধও আমাদের জানা আছে।’

Description of image