ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, বহু হতাহতের আশঙ্কা

Untitled design - 2026-06-22T112533.223

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনেকেই ভেবেছিলেন এটি ভূমিকম্প বা আরেকটি হামলা। কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্র রাস লাফানের ভেতরে কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণটি ঘটে। ৫০ জনেরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
গালফ নিউজ এবং সিনহুয়ার তথ্যমতে, গতকাল রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১০টায় এই বিস্ফোরণে রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানের বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে।
তবে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, ১৮ জন নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে কাতারের বিশেষ বাহিনী জোরদার অভিযান চালাচ্ছে।
তবে, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো গ্যাস বা বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। ঘটনার কিছুক্ষণ পরেই কাতারের পুলিশ জানায়, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন।

Description of image