মামুনুল হককে নিয়ে সংসদে করা মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিলেন স্পিকার

Untitled design - 2026-06-21T174215.958

বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে বিএনপি সাংসদ খন্দকার আবু আশফাকের করা মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছে জাতীয় সংসদ। একই সঙ্গে, সে সময় তাকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের করা একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। আজ রবিবার (২১ জুন) বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর এ বিষয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
সে সময় তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সাংসদ আবু আশফাক হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকের কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কয়েকটি মন্তব্য করেছেন, যা অনুচিত। যেহেতু সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়া কোনো ব্যক্তির সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত, তাই আমি আবু আশফাকের মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছি (এক্সপাঞ্জ করেছি)।’
স্পিকার বলেন, ‘একই সঙ্গে আমার একটি বক্তব্যও ছিল, যেখানে আমি একজন ব্যক্তির জীবনের একটি অন্ধকার অধ্যায়ের কথা উল্লেখ করেছিলাম। সেই অন্ধকার অধ্যায়-সংক্রান্ত বক্তব্যটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে (এক্সপাঞ্জ করা হয়েছে)।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে আপনারা সবাই সচেতন হবেন। আমি আশা করি, যারা এখানে এসে নিজেদের পক্ষ সমর্থন করতে পারেন না, তাদের প্রতি আপনারা কোনো নেতিবাচক মন্তব্য করবেন না।’

Description of image