হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

Untitled design - 2026-06-21T172916.025

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, আজ রবিবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে একসঙ্গে ১,০৬৩ জন শিশু আক্রান্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে, হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এর সঙ্গে, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ৫৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এবং হামের কারণে আরও ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৬৮০ জন শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ৬২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১,০১ জন। এই সময়ে ৯৫৭ জন শিশুকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮৭৯ জন শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯২,৭৯০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১,১১১ জন। এদের মধ্যে মোট ৭৬,৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ৭২,৮৪৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন।

Description of image