টাঙ্গাইলে সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

Untitled design (57)

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার জোলাই গ্রামে। নিহতরা হলেন নেইমার ম্রং (১০), রতন নাকরেক (২৫), গ্যাব্রিয়েল নাকরেক (৪৫) এবং বাবলু হাজং (৩৫)।
পুলিশ জানায়, পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি ছাগলকে উদ্ধার করতে এক শিশু ট্যাংকে নামে। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তিনজন একে একে ট্যাংকে নামেন। তাদের কেউই সাড়া না দেওয়ায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, দমকল বাহিনী চারজনের লাশ উদ্ধার করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Description of image