যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ‘খুব কাছাকাছি’: আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। গতকাল শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনো এত কাছাকাছি আসেনি। সমঝোতা স্মারকটি চূড়ান্ত হয়ে গেলে, উভয় পক্ষ নিজ নিজ দেশ থেকে ডিজিটালভাবে এতে স্বাক্ষর করবে। পরে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
আরাঘচি বলেন, প্রস্তাবিত এই সমঝোতা স্মারকে লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন চুক্তিটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। সম্ভাব্য চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর, উভয় পক্ষ নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে।’ ‘এরপর, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ৬০ দিনের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব শুরু হবে।’

