যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৪ জন নিহত

Untitled design - 2026-06-10T122909.969

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতি ও আলোচনার প্রস্তাব উপেক্ষা করে রাশিয়া দেশটির খারকিভ অঞ্চলে নতুন করে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) এই হামলায় অন্তত চারজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন খারকিভের বেশ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে আঘাত হেনেছে। হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েন। নিখোঁজদের উদ্ধারের জন্য জরুরি কর্মীরা বর্তমানে একটি ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছেন।
হামলাটি যখন চালানো হয়, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির শীর্ষ নেতাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাজধানী কিয়েভে ফিরছিলেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক বড় ধরনের হামলার পর পরিস্থিতি সমাধানের জন্য তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সক্রিয় অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সংলাপেরও প্রস্তাব দেন।

Description of image