নওগাঁয় ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু

Untitled design (51)

নওগাঁর পাটনিতালায় পুকুরে পড়ে তানজিম আরাফ নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার সিংঘান্ডি গ্রামে। মৃত তানজিম আরাফ সিংঘান্ডি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসানের ছেলে।
মৃতের স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে শিশুটির দাদি তাকে নিয়ে তাদের বাড়ির কাছের একটি পুকুরের পাড়ে বসেছিলেন। এক পর্যায়ে দাদি ঘুমিয়ে পড়লে শিশুটি অজান্তেই পুকুরে পড়ে যায়। পরে দাদি শিশুটিকে দেখতে না পেয়ে তার মাকে সাহায্যের জন্য ডাকেন। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন।
শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাটনিতালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। পাটনিতালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Description of image