ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান: আইডিএফ

Untitled design (40)

দেশের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান থেকে ছোড়া একাধিক নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যা ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া হয়েছে। বাহিনীটি আরও জানিয়েছে যে, এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে কাজ করছে।
প্রসঙ্গত, ইরান ও ইসরায়েল আবারও সংঘাতে জড়িয়ে পড়েছে। তারা একে অপরকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দিয়েছে। লেবাননে আগ্রাসনের জবাবে ইরান রবিবার রাতে ইসরায়েলে একটি অভিযান শুরু করে। এর জবাবে তেল আবিব ইসফাহান ও তাবরিজে হামলা চালায়। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আইআরজিসি বলেছে যে, লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং রেড লাইন অতিক্রম করার কারণে এটি ইসরায়েলের বিরুদ্ধে একটি সতর্কতামূলক অভিযান ছিল। তারা আরও সতর্ক করেছে যে, এই আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে ইসরায়েল ও তার মিত্ররা আরও বড় হামলার সম্মুখীন হবে।
এর আগে, আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন সতর্ক করে বলেছিলেন যে, ইসরায়েলে হামলা চালিয়ে ইরান একটি গুরুতর ভুল করেছে।

Description of image