পাঁচ বছরে ক্ষেপণাস্ত্র উৎপাদন আড়াই গুণ বাড়ানোর নির্দেশ কিম জং উনের

Untitled design (1)

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগামী পাঁচ বছরে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আড়াই গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ রবিবার (৭ জুন) এই তথ্য জানিয়েছে। এতে কিমের অস্ত্র কারখানা পরিদর্শনের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে।
সেদিন কিম বিশাল কারখানাটিতে কর্মকর্তাদের সঙ্গে অস্ত্র উৎপাদন নিয়ে আলোচনা করেন। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্রের মূল কাঠামোর মতো কিছু অস্ত্রশস্ত্রও দেখা গেছে।
এদিকে, এর একদিন পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করছেন। বেইজিং জানিয়েছে, শি কিমের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেছেন।

Description of image