লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

Untitled design (2)

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আসাশুনি উপজেলায়। মরদেহ বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্সটি আজ রবিবার (৭ জুন) সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়েছে। দাফনের পর তাদের মরদেহ দাফন করা হবে। মরদেহ বহনকারী বিমানটি রবিবার ভোর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সে সময় মরদেহ গ্রহণের জন্য আত্মীয়রা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদের উপস্থিতিতে দুই প্রবাসীর মরদেহ তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ ১০ জন প্রবাসী নাগরিককে হারিয়েছে। তাদের মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত দুই প্রবাসীর পরিবারকে দাফনের জন্য আর্থিক সহায়তা হস্তান্তর করেছেন।

Description of image