বাংলাদেশে ভাইরাল হওয়া মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট সম্পর্কে যা জানা গেল

Untitled design (41)

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে পালিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও এ নিয়ে প্রতিবেদন করছে। রয়টার্স এবং নিউইয়র্ক টাইমসের মতো সংস্থাগুলোও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এরই মধ্যে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি নিয়ে একটি পোস্ট করেছেন।
পোস্টটিতে লেখা ছিল, ‘বাংলাদেশে তার নামে একটি মহিষ আছে, মহিষটির লোম দারুণ, হয়তো তার চেয়েও ভালো।’ কিন্তু ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমরস্ক্যানার যাচাই করে জানিয়েছে যে পোস্টটি সম্পূর্ণ ভুয়া।
ভারতীয় ফেসবুক পেজ ‘প্রথম কলকাতা’ এই ভুয়া স্ক্রিনশটটি শেয়ার করে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পেজটির পোস্টে দাবি করা হয় যে ট্রাম্প নিজেই মহিষটির প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। পোস্টটি হাজার হাজার লাইক ও শেয়ার পেয়েছে। তবে এটি ভুয়া, কারণ ট্রাম্প এটি পোস্ট করেননি। তার ‘ট্রুথ সোশ্যাল’-এ এমন কোনো পোস্ট নেই।
উল্লেখ্য যে, ঈদুল আজহার আগে বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক বিশেষ প্রজাতির মহিষ সত্যিই ভাইরাল হয়েছিল এবং রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই আসল ঘটনাটি ব্যবহার করেই ভুয়া পোস্টটি তৈরি করা হয়েছে।

Description of image