সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled design (41)

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয় বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠকের পর তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি নো-ম্যানস ল্যান্ড বজায় রেখে সীমান্তে কাঁটাতার বসায়, তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হবে। তাদের রাজ্যে নির্বাচনের ফলাফল কী হবে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারত যদি নো-ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতার বসাতে চায়, তবে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হবে। কোনো ভারতীয় রাজ্যের বিজয়ী দল সীমান্ত নিয়ে কোনো বিবৃতি দিলে আমরা তার জবাব দিতে পারি না। এ বিষয়ে ভারত সরকারকেই আমাদের জানাতে হবে।
তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। আমরা সেই ব্যবস্থা করেছি। জোরপূর্বক প্রবেশের বিষয়ে বিজিবি সতর্ক।
আসন্ন ঈদুল আজহার নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “ঈদের আগে ও পরে সাত দিন সব সংগঠনের মনিটরিং সেল ও হটলাইন খোলা থাকবে। চাঁদাবাজি বন্ধে, বিশেষ করে গবাদি পশুর ট্রাকে, কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা ৩০ এপ্রিল থেকে দেশজুড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই অভিযানের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে। আমরা এটি বাধ্যতামূলক করেছি।”

Description of image