ফেনী বাস দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

Untitled design (40)

ফেনী বাস দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১২ মে) সকালে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায়। নিহতরা হলেন মোহাম্মদ নুরুল আলম ও তার ছেলে নুর হাসনাত নীরব। নুরুল আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বাক্তারমুন্সি বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে নুরুল আলম ও তার ছেলে নুর হাসনাত নীরব মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা হাফেজিয়া এলাকায় পৌঁছালে মহাসড়কের ঢাকাগামী লেনে পাশ থেকে একটি দাউদকান্দি এক্সপ্রেস পরিবহন বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুরুল আলম নিহত হন। এ সময় তার ছেলে নীরব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তিনি মারা যান।
এ ব্যাপারে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় রেখেছে। বাসচালক পালিয়ে গেছে। মামলাটি বিচারাধীন রয়েছে।

Description of image