ড্রোন-ক্ষেপণাস্ত্র ঠেকাতে আমিরাতকে আয়রন ডোম দিল ইসরাইল

Untitled design (19)

ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১১ মে) জাতিসংঘে ইসরায়েলি মিশনের আয়োজিত এক অনুষ্ঠানে মাইক ওয়াল্টজ প্রথমবারের মতো এই প্রকাশ্য বিবৃতি দেন।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে আমিরাত আয়রন ডোম ব্যবহার করেছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, “আমরা দেখেছি আমিরাত ইসরায়েলের সরবরাহ করা আয়রন ডোম ব্যবহার করেছে।” এদিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে গোপনে ইরানের ওপর হামলা চালিয়েছে। তবে, আমিরাত এখন পর্যন্ত প্রকাশ্যে এই হামলার কথা স্বীকার করেনি।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এই হামলায় ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারও অন্তর্ভুক্ত ছিল। হামলাটি এপ্রিলের শুরুতে হয়েছিল। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেন। হামলাটি যুদ্ধবিরতির আগে না পরে হয়েছিল, তা গণমাধ্যম স্পষ্ট করেনি।

Description of image