ইরানের যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

Untitled design (13)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ বা ‘অত্যন্ত সংকটজনক অবস্থায়’ রয়েছে। গতকাল সোমবার (১১ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। তিনি মনে করেন, এর প্রধান কারণ হলো যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করার শর্তাবলীতে দুই পক্ষ এখনো একমত হতে পারেনি।
ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন এমন এক ডাক্তারের মতো অবস্থায় আছে, যিনি এসে বলছেন, ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।’ ইরানের পাল্টা প্রস্তাবকে ‘বোকামিপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি একটি বোকামিপূর্ণ প্রস্তাব এবং কেউই এটি গ্রহণ করবে না – যদিও ওবামা বা বাইডেন তা গ্রহণ করতেন। তারা যা কেড়ে নিয়েছে তা আরও অনেক বেশি ভয়াবহ ছিল।’
এদিকে, ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন যে, এই যুদ্ধে ইরানের নৌ শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘তাদের ১৫৯টি জাহাজ ছিল, এখন একটিও নেই।’ ‘মাত্র কয়েকটি ছোট স্পিডবোট। আমরা একদিনে সেগুলোর আটটি ধ্বংস করে দিয়েছি।’

Description of image