এআই প্রযুক্তিতে ট্রাফিক পর্যবেক্ষণ, সপ্তাহে ৩০০ মামলা

Untitled design (6)

এআই ক্যামেরার আওতায় গত সপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩০০-র বেশি মামলা দায়ের হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে প্রতিদিন ১,০০০-র বেশি মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার। আজ সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট রোডে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনের পর তিনি এ তথ্য দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরকে আধুনিক করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো যানবাহন ক্রসিং বা বিপরীত লেনে গেলে ডিজিটাল মামলা করা হবে। যার বিরুদ্ধে মামলা করা হবে, তিনি নিজেই ভিডিওতে নিজের অপরাধ দেখতে পারবেন। মো. সারওয়ার বলেন, শাস্তি দেওয়ার জন্য নয়, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত রাজধানীর আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তিনি আরও বলেন, প্রায় ৩০টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে।

Description of image