কংগ্রেস-বামদের সমর্থনে থালাপথি বিজয়ের টিভিকে সরকার গঠন করবে
জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপথি বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন করছে। মূলত, তারা কংগ্রেস এবং বাম দল সিপিআই ও সিপিএম-এর সমর্থনে সরকার গঠন করছে।
গতকাল শুক্রবার (৮ মে) স্থানীয় সময় বিকেলে কংগ্রেস, ভিসিকে, সিপিআই এবং সিপিএম টিভিকে-কে সমর্থন জানায়। এর ফলে তামিলনাড়ুতে গত চার দিন ধরে চলা সরকার গঠন নিয়ে অচলাবস্থার অবসান ঘটেছে।
নির্বাচনে থালাপথি বিজয়ের দল টিভিকে ১০৭টি আসন পেয়েছে। তবে, ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮টি আসনের ম্যাজিক ফিগার প্রয়োজন ছিল। ডিএমকে এবং এআইএডিএমকে তাদের মতপার্থক্য মিটিয়ে জোটবদ্ধভাবে সরকার গঠনে সম্মত হওয়ায় থালাপথি বিজয় অবশেষে মুখ্যমন্ত্রী হলেন।

সূত্র: এনডিটিভি
