ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র: রুবিও

Untitled design (29)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র আজ শনিবার (৯ মে) তেহরানের কাছ থেকে জবাব পাওয়ার আশা করছে। গতকাল শুক্রবার (৮ মে) রোম সফরকালে সাংবাদিকদের রুবিও বলেন, “আজ আমরা কিছু শুনব। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি।”
তিনি আরও বলেন, “তাদের জবাব কী হয়, তা এখনও দেখার বিষয়। আশা করি, এটি আমাদের একটি অর্থবহ সংলাপ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাবে।” ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গত বৃহস্পতিবার (৮ মে) জানিয়েছে যে, তেহরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তাগুলো পর্যালোচনা করছে। তবে, দেশটি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বা “আনুষ্ঠানিকভাবে” কোনো জবাবও দেয়নি।

Description of image