নাটোরে স্ত্রী-সন্তানের হাতে মাছ ব্যবসায়ী খুন, মা ও ছেলে গ্রেপ্তার

Untitled design (24)

নাটোরের সিংড়ায় স্ত্রী-সন্তানের জের ধরে রফিকুল ইসলাম রুবেল (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম ও ছেলে রয়্যালকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার ইতালি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল রবিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে রুবেলের তীব্র বাদানুবাদ হয়। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে একটি আলাদা ঘরে ঘুমাতে যান। রুবেল গভীর রাতে ঘুমিয়ে পড়লে তার স্ত্রী ও সন্তানরা সুযোগ বুঝে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। আজ সকালে আত্মীয়দের চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ির ভেতর থেকে রুবেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
হত্যাকাণ্ডের পরপরই নাটোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিউলি বেগম ও তার ছেলে রয়েলকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির কাছের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া মা ও ছেলে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে, পুলিশ বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে এমন নৃশংস ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছে। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আদুহিন সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Description of image