হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

Untitled design (23)

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে ১,৪৫৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৫ মার্চ থেকে হামে মৃতের সংখ্যা ৫২-তে পৌঁছেছে। অন্যদিকে, সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা ২৫৯-এ পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৫০ দিনে এই রোগে মোট মৃতের সংখ্যা ৩১১ ছাড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৬১ জন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

Description of image