ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান পুতিন: ট্রাম্প

Untitled design (31)

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইউরেনিয়াম মজুদ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো ওয়াশিংটনকে সাহায্য করতে চায়, বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়ে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দেড় ঘণ্টা ধরে ফোনে কথা বলেন। ট্রাম্প নিশ্চিত করেছেন যে, পুতিন এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সাহায্য করতে চান। কিন্তু আমি বলেছি, আমাকে সাহায্য করার আগে আপনাদের নিজেদের যুদ্ধ শেষ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে, পুতিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় জড়িত হতে চান এবং এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পারেন। এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে, পুতিনের সঙ্গে তার “খুবই ফলপ্রসূ” আলোচনা হয়েছে এবং ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেন।

Description of image