যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান

Untitled design (9)

ইরানের সেনাবাহিনী বলেছে, শত্রু যদি কোনো পদক্ষেপ নেয়, তবে যুদ্ধক্ষেত্রে তার কঠোর জবাব দেওয়া হবে। তারা মনে করে না যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে। খবর-ফার্স নিউজের তথ্য অনুযায়ী, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি পুনরায় হামলা চালায় এবং ইরানের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তারা অবশ্যই আগের চেয়ে কঠোর জবাবের সম্মুখীন হবে। তিনি আরও বলেন, আমরা মনে করি না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমাদের বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন বলে বিবেচিত হচ্ছে। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারে যে, শত্রু যদি পুনরায় আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের কাছ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরনের জবাবের সম্মুখীন হবে।
মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছি।” শত্রুকে সতর্ক করে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করে, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি এবং যুদ্ধক্ষেত্র দিয়ে কঠোর জবাবের সম্মুখীন হতে হবে।

Description of image