লেবাননে যিশুর মূর্তি ভাঙার দায়ে দুই ইসরায়েলি সেনার কারাদণ্ড

Untitled design (28)

দক্ষিণ লেবাননে যিশুর একটি মূর্তি ভাঙা এবং সেই ঘটনার ছবি তোলার দায়ে দুই ইসরায়েলি সেনাকে ৩০ দিনের সামরিক কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদেরকে যুদ্ধকালীন দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, ঘটনার সময় আরও ছয়জন সেনা উপস্থিত ছিল, কিন্তু তারা ঘটনাটি প্রতিরোধ বা রিপোর্ট করেনি। তাদেরকে একটি ব্যাখ্যামূলক বৈঠকে তলব করা হয়েছে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
গত রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, দক্ষিণ লেবাননের দেবরে শহরে একজন ইসরায়েলি সেনা ক্রুশবিদ্ধ যিশুর একটি মূর্তিতে হাতুড়ির মতো একটি বস্তু দিয়ে আঘাত করছেন। ছবিটিতে আরও দেখা যায়, মূর্তিটির মাথা ক্রুশ থেকে আলাদা করে তাতে আঘাত করা হচ্ছে। দেবরে পৌরসভার উপপ্রধান মারুন নাসিফ এই ঘটনাকে ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননা বলে বর্ণনা করেছেন।
এই ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং এর ফলে একটি তদন্ত শুরু হয়। আইডিএফ এবং সৈন্যরা এই আচরণকে “সেনাবাহিনীর কাছ থেকে প্রত্যাশিত মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী” বলে বর্ণনা করেছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তিনি এই ঘটনায় “হতবাক ও মর্মাহত” এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মূর্তিটি ইতোমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। নতুন মূর্তিটি ধাতব পদার্থ দিয়ে তৈরি এবং একটি নতুন ক্রুশের ওপর স্থাপন করা হয়েছে। সংস্থাটি এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Description of image