চট্টগ্রাম বিমানবন্দরে হজযাত্রীদের খেদমতে পিএইচপি পরিবার

Untitled design (61)

গতকাল সোমবার (২০ এপ্রিল) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে এই বছর প্রথম দিনে ৩৭১ জন হজযাত্রী সৌদি আরবের পথে যাত্রা করেছেন। গত রবিবার (১৯ এপ্রিল) রাতে তাদের বিদায়ের মুহূর্তকে আরও উষ্ণ ও স্মরণীয় করে তুলতে প্রতি বছরের ন্যায় এবারও হজযাত্রীদের খেদমতে এগিয়ে আসে পিএইচপি পরিবার। হজযাত্রীদের জন্য বিমানবন্দরে বিশেষ আতিথেয়তার আয়োজন করা হয়, যেখানে স্ন্যাকস, পানি এবং চা-কফি পরিবেশন করা হয়। দীর্ঘ যাত্রার আগে এমন আন্তরিক আপ্যায়ন পেয়ে হজযাত্রীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, গত প্রায় আট বছর ধরে নিয়মিতভাবে পিএইচপি পরিবার হজযাত্রীদের এই ধরনের সেবামূলক আয়োজন করে আসছে, যা ইতোমধ্যে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে। এ খেদমত চট্টগ্রামের সকল হজফ্লাইটের হাজী সাহেবানদের জন্য শেষ পযর্ন্ত চলবে।
পিএইচপি পরিবারের আয়োজিত আতিথেয়তা বুথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং তৃতীয় প্রজন্মের সদস্য নুমাইর মিজান আমীর। অন্যান্যের মধ্যে পিএইচপি ফ্যামিলির মিডিয়া এডভাইজার দিলশাদ আহমেদ ও ডিজিএম ইন্তেখাব আলম মান্না অংশগ্রহন করেন। তারা হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থ ও সুন্দরভাবে হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফেরার জন্য শুভকামনা জানান।
এ সময় পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে সম্মানিত হজযাত্রীদের জন্য এই খেদমত করতে পারছি। আমাদের লক্ষ্য হলো তারা যেন স্বাচ্ছন্দ্যের সাথে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।” তিনি আরও বলেন, “হজযাত্রীরা মহান আল্লাহ তায়ালার মেহমান। তাদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।”
অন্যদিকে, হজযাত্রীরাও পিএইচপি পরিবারের এই আন্তরিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই আপ্যায়ন আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আমরা পিএইচপি’র জন্য দো’য়া করছি। পরিশেষে, বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

Description of image