যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনও অনেক দূরে: ইরানের স্পিকার

Untitled design (36)

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু তারা এখনও চূড়ান্ত চুক্তি থেকে অনেক দূরে। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমরা এখনও আলোচনার চূড়ান্ত পর্যায়ের কাছাকাছিও নেই।”
তিনি আরও বলেন, “আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও অনেক ফাঁকফোকর রয়েছে এবং কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়ে গেছে।” গালিবফ বলেন, “যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান এখনও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।”
ইরানের স্পিকার বলেন, “আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তবে তা কেবল এই কারণেই যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে।” “শত্রু তাদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। তাই, তাদের অধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে আলোচনা হলো সংগ্রামেরই একটি অংশ।”

Description of image

সূত্র: দি ডন