পটুয়াখালীতে জমি বিবাদ নিয়ে ছুরিকাঘাতে একজনের মৃত্যু

Untitled design (1)

পটুয়াখালীর গলাচিপায় জমি বিবাদ নিয়ে ছুরিকাঘাতে শহিদুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুলাল মোল্লাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গলাচিপায় পশ্চিম কাচারিকান্দা মোল্লার বাড়িতে। শহিদুল মোল্লা পশ্চিম কাচারিকান্দা এলাকার মোঃ মোতাহার মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গতকাল বিকেলে জমি বিবাদ মীমাংসার জন্য একটি সালিশি বৈঠকে দুলাল মোল্লা ও শহিদুল মোল্লার মধ্যে তর্কাতর্কি হয়। এতে সালিশি বৈঠকটি ব্যাহত হয়। রাতে বাড়ি ফেরার পথে দুলাল ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে আক্রমণ করে। আহত শহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর স্থানীয়রা দুলাল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয়। এ প্রসঙ্গে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, শহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।

Description of image