পররাষ্ট্রমন্ত্রীর ব্রাসেলস সফর, বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে

Untitled design

দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) স্বাক্ষরিত হচ্ছে। চুক্তিটি স্বাক্ষরের জন্য পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শীঘ্রই ব্রাসেলস সফর করবে।
আজ বুধবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করে।
বৈঠকে তারা উল্লেখ করেন যে, এই সম্পর্কটি একটি ব্যাপক ও বহুমুখী সম্পর্কে পরিণত হয়েছে। তারা সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন ও সুশাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি প্রতিনিধিদলের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও তারা আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরে আগ্রহী। এই উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী আগামী ২০ এপ্রিল ব্রাসেলস সফর করবেন। আশা করা হচ্ছে, এই সফরকালে ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

Description of image