হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, চীন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে

Untitled design (25)

হরমুজ প্রণালীতে নৌচলাচলের বিষয়ে চীন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বেইজিং আরও বলেছে যে, এই বিষয়ে তারা একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ করার হুমকির জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আজ সোমবার (১৩ এপ্রিল) এই আহ্বান জানান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালী বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পথ। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে।
এই জলপথে যান চলাচলে বিঘ্নের প্রধান কারণ হিসেবে ইরানে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এর সমাধান হলো দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধের অবসান। সকল পক্ষের শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা উচিত। এ বিষয়ে চীন একটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।

Description of image