লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত

Untitled design (4)

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। কাতার-ভিত্তিক এই সংবাদমাধ্যমটি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ সোমবার (১৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই চারজন নিহত হন। হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে।
সীমান্ত এলাকায় চলমান উত্তেজনার কারণে ইসরায়েল সম্প্রতি দক্ষিণ লেবাননে তাদের হামলা বাড়িয়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে এই অঞ্চলটি এখন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, এই হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

Description of image