সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল উদ্ধার

Untitled design (25)

সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোরলের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১২০০ লিটার ডিজেল উদ্ধার করেছে। এ সময় ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোরলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) বিকেলে প্রমণ্ডকাটি এলাকায় এই অভিযান চালানো হয়।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোরল বলেন, আমার ১০০০ বিঘা মাছের একটি ঘের ও একটি ডেকু মেশিন আছে। আমি একজন কৃষক। নিজের জমিতে সেচের জন্য আমি বিভিন্ন উপায়ে এই ডিজেল সংগ্রহ করেছি।
অভিযানের নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বলেন, অবৈধভাবে জ্বালানি মজুত করায় ফেরদৌস মোরলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ছয় ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল কালিগঞ্জ ওসির জিম্মায় দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্ধারিত মূল্যে ডিজেল বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Description of image