বাবা-মায়ের দোয়া কমিটি গঠন করেনি বিসিবিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled_design_21_1200x630

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাবা-মায়ের দোয়া কমিটি গঠন করেনি। দেশের প্রতিভাবান ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সাংসদ হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্রীড়া উপদেষ্টা দেশজুড়ে জেলা ক্রীড়া সংগঠন ও নিবন্ধিত ক্লাবগুলোকে প্রভাবিত করে বিসিবির কমিটি গঠন করান। কমিটি গঠন নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হলেও তা বিচারাধীন রাখা হয়। এ বিষয়টি মাথায় রেখে বর্তমান গণতান্ত্রিক সরকার কী ধরনের অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বোর্ড ভেঙে দেওয়া হয় এবং বলা হয় যে অনিয়ম হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে একটি বিসিবি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আমি এখানে বাবার দোয়া ও মায়ের দোয়া কমিটি গঠন করিনি। এর আগে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, এটি এখন বাবার দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে।

Description of image