হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখতে আলোচনা করছে ওমান ও ইরান
আজ রবিবার (৫ এপ্রিল) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখতে ওমান ও ইরান আলোচনা করেছে।
এই গুরুত্বপূর্ণ জলপথে ‘নিরাপদ ও নির্বিঘ্ন নৌচলাচল’ নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতে দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হন।
ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সদস্যরা বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা পেশ করেছেন।

