তেজগাঁও লিঙ্ক রোড অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের প্রতিবাদ
বেতনের দাবিতে রাজধানীতে তেজগাঁও লিঙ্ক রোড অবরোধ করেছেন নাসা গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা। এতে ওই রুটে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগরের গুলশান জোনের ট্রাফিক পুলিশ।
পুলিশ জানায়, সকাল ১০টার পর নাসা গ্রুপের প্রায় ৭০০/৮০০ গার্মেন্টস শ্রমিক বেতনের দাবিতে মহাখালী ও নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোডের প্রবেশমুখে রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। এতে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, সকাল ১১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
ট্রাফিক পুলিশ দুর্ভোগ এড়াতে বিকল্প পথ অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। তারা বলেছে যে উত্তরা-মহাখালী রুটে যাতায়াতের জন্য উড়াল সড়ক ব্যবহার করা যেতে পারে। আপনি উত্তরা/গুলশান/বননী থেকে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে তেজগাঁও যেতে পারেন।
এছাড়া, আপনি নতুন বাজার/গুলশান-১ হয়ে কাকলীর বাম মোড়-কমল আতাতুর্ক রোড-গুলশান-২ দিয়ে রামপুরা, হাতিরঝিল গন্তব্যে যেতে পারেন। বিপরীত দিক থেকেও একইভাবে যাতায়াত করা যায়।

