লেবাননে একদিনে ইসরায়েলের হামলায় আরও ৫৪ জন নিহত

Untitled_design_73_1200x630

গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১৫৬ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে গেছে। আনাদোলু এজেন্সি এ খবর দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১,৪২২-এ পৌঁছেছে এবং একই সময়ে আরও ৪,২৯৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে। যদিও ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু ২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত হামলার পর এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়।
এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা এবং ২৮ ফেব্রুয়ারি একটি যৌথ মার্কিন-ইসরায়েলি অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার জবাবে এই হামলাগুলো চালানো হচ্ছে।
এদিকে, ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ গতকাল শনিবার (৪ এপ্রিল) নিশ্চিত করেছে যে, দক্ষিণ লেবাননে একটি স্থল অভিযান চলাকালে আত্মঘাতী গুলিতে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) একজন সৈন্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

Description of image