বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Untitled_design_62_1_1200x630

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবময় জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার (৪ এপ্রিল), মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। এই প্রেক্ষাপটে, তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়াপ্রেমী মানুষকে অনুপ্রাণিত করবে। দেশপ্রেম ও দলীয় চেতনায় অনুপ্রাণিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে যে, সম্মিলিত প্রচেষ্টায় দেশে ও বিদেশে বাংলাদেশের বিজয়ের রথ এভাবেই চলতে থাকবে, ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Description of image