আজ রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

Untitled_design_63_1200x630

বিএনপি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটিই হবে দলের স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
এর আগে জাতীয় নির্বাচনের আগে গত ৯ জানুয়ারি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি। সর্বশেষ বৈঠকটি নির্বাচনের এক মাস আগে অনুষ্ঠিত হয়েছিল। দলের চেয়ারম্যান তারেক রহমান আজ আবারও বৈঠক ডেকেছেন।
তবে, বৈঠকের আলোচ্যসূচি আগে থেকে ঘোষণা করা হয়নি। জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সাংবিধানিক সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ, বৈশ্বিক জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, নারীদের জন্য সংরক্ষিত আসন এবং বিএনপির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

Description of image