যুদ্ধের কারণে সৌদি আরব ও বাহরাইনে ফর্মুলা ওয়ান রেস বাতিল

Untitled_design_-_2026-03-15T145455.358_1200x630

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ফর্মুলা ওয়ান আসন্ন দুটি রেস বাতিলের ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ আজ রবিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফর্মুলা ওয়ান জানিয়েছে যে, বাহরাইন এবং সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স রেস আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। মূলত এগুলো ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিলের জন্য নির্ধারিত ছিল।
ফর্মুলা ওয়ান জানিয়েছে যে, বাতিলের কারণ ছিল ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি’। যদিও বিকল্প পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে, এই রেসগুলি যথাসময়ে অনুষ্ঠিত হবে না। ফর্মুলা ওয়ান সভাপতি মোহাম্মদ বিন সুলায়েম বলেছেন, ‘আমাদের সহকর্মী, চালক এবং দর্শকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমরা সমস্ত বিবেচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছি।’

Description of image